1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

কালীগঞ্জে সাড়ে ৩ মাস পর বাড়ির পার্শ্বে ডোবা থেকে গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের সাড়ে তিনমাস পর যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রধান আসামী প্রতিবেশী লিংকন জন রোজারিও আটক। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে আসামী লিংকন জন রোজারিও’র স্বীকারোক্তি অনুযায়ী পূর্ব দড়িপাড়া রেল সড়কের উত্তর পার্শ্বের ডোবা থেকে রেক্রি বাবু রোজারিওর গলিত মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।
পারিবারিক ও মামলা সূত্রে জানা যায়, স্থানীয় মুকুল রোজারিওর ছেলে রেক্রি বাবু রোজারিও (৪৩) প্রায় সাড়ে তিন মাস পূর্বে বাড়ী থেকে নিখোঁজ হয়। পরে তার বাবা মুকুল রোজারিও কালীগঞ্জ থানায় সাধারন ডায়েরী করেন। কয়েক দিন পর অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে রেক্রি বাবু রোজারিও এর মুক্তিপণ হিসেবে ফোন করে তার বাবার নিকট ৫০ লাখ টাকা দাবি করে। বিষয়টি পরে কালীগঞ্জ থানাকে অবগত করলে থানা পুলিশ জিডিটি মামলায় রুপান্তর করেন যার নং ১০(৭)২৪ ইং। এ দিকে মোবাইল নাম্বার টেকিং করে বিভিন্ন স্থানে অভিযান করে কিন্তু আসামী সটকে পরে। অবশেষে কালীগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তা এস আই রাসেল ও ডিবি পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার নড়াইল থেকে আসামী লিঙ্কনকে আটক করে। গাজীপুর পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এর নির্দেশনায় রাতেই তাকে জিজ্ঞাসাবাদ করলে লিংকন জন রোজারিও ভিকটিমকে হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তারই প্রেক্ষিতে গাজীপুর ডিবির এডিশনাল এস পি মো. রবিউল ইসলাম, এডিশনাল এস পি (ক্রাইম) আমিনুল ইসলাম, কালীগঞ্জ কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো আসাদুজ্জামান ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন সংগীয় ফোর্স নিয়ে তুমুলিয়া ইউনিয়নের পূর্ব দড়িপাড়া এলাকায় যায়। আটককৃত আসামী লিংকন জন রোজারিও’র দেয়া তথ্য ও চিহিৃত মতে কাজল কোড়াইয়ার ডোবায় তল্লাশী করে রেক্রি বাবু রোজারিও’র বস্তাবন্দী গলিত দেহের অংশ উদ্ধার করেন। তার পড়নে জামা-কাপড় দেখে রেক্রি বাবু রোজারিও’র আত্বীয় স্বজনেরা সনাক্ত করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কে এম জাহাঙ্গীর কবির বলেন, এসপি স্যারের সার্বিক দিক নির্দেশনায় ঘটনায় জড়িত লিংকন জন রোজারিওকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com