1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

মোঃ আমিন উল্লাহ টিপু
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

মোঃ আমিন উল্লাহ টিপু

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত কাঞ্চনাবাদ হযরত মোস্তান আলী শাহ্ (রাহ.) এতিমখানা ও হেফজখানার প্রাঙ্গণে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত কর্মী সম্মেলনে কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির নেতা মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মোঃ রিয়াদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দনাইশ পৌরসভা বিএনপির আহবায়ক মাহামুদুর রহমান মাহাদু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে শামশু উদ্দিন মেম্বার, মনজুর মোর্শেদ চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহসিন, বিএনপির নেতা এডভোকেট শফিউল হক চৌধুরী সেলিম, উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা বাবর, কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুস সালাম, যুগ্ম আহবায়ক আহমদু, সদস্য সচিব শাহজাহান চৌধুরী, উপজেলা বি এন পি সদস্য এবং জোয়ার বি এন পি যুগ্নআহবায়ক ফুরকান তুলিন, কাঞ্চনাবাদ ইউনিয়ন যুগ্ন আহবায়ক লোকমান যুবদল নেতা সাইফুল হাছান নান্টু, ইফতেখার হোসেন, জাহিদ হোসেন, বিএনপির নির্বাচিত ৬নং ওয়ার্ড সভাপতি বদিউল আলম, বিএনপির নির্বাচিত ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আসিফ প্রকাশ আইয়ুব, সাবেক যুবদল নেতা আবদুল্লাহ, সাবেক বিএনপির নেতা হোসেন আলী, মোঃ শফিউল্লাহ মাস্টার, যুবদল নেতা নাসির উদ্দিন, রিদয়, আবু তৈয়ব, হাসান হাশিমপুর ছাত্রদল নেতা রিদুয়ান এবং অত্র ওয়ার্ড ছাত্রদল নেতা
মিশকাত , হানিফ প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে এদেশের মানুষকে অনেক রক্ত দিতে হয়েছে। আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছি। কিন্তু এখনো খুনি শেখ হাসিনার দোসররা বিএনপি‍‍`র বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এই দেশে আর কোন সন্ত্রাসী চাঁদাবাজকে জায়গা দেওয়া হবে না। সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com