1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

জাতীয় যুব দিবস – ২০২৪ পালিত সীতাকুণ্ডে ।

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়। আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯ টা থেকে সকল যুবক উপজেলা পরিষদে জড়ো হয়। জাতীয় যুব দিবসে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি উপজেলা পরিষদ হয়ে প্রধান সড়কে শেষ করা হয়। শোভাযাত্রার শেষ করে একটি আলোচনা সভা ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: মোজাম্মেল হোসেনের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে কে. এম. রফিকুল ইসলাম যুবদের উদ্দেশ্য করে বলেন, আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস একটি কথা সবসময় বলেন, তোমরা চাকরি খোঁজ না উদ্যোক্তা হও। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি যা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এভিসিবি থ্রী’র উপজেলা কো-অর্ডিনেটর মোহছেনা মিনারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন’র সাকিবুল হাসান রিফাত, শপথ বাক্য পাঠ করান সীতাকুণ্ড প্রেস ক্লাবের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক নাজিমুজ্জামান রাশেদ। বক্তব্য রাখেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুরমান আরা বেগম, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা। সফল উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন সীতাকুন্ড এফ কমার্স ফোরামের ফরিদা তাসনিম মুক্তা এবং প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখেন রায়হান ও তাসনুবা তাবাসসুম প্রমুখ। এ সময় শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ আত্মকর্মী, শ্রেষ্ঠ সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের আই সি টি ভ্যান উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com