1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

৩ ছিনতাইকারী অস্ত্রসহ আটক : সিএমপি বিশেষ পুলিশ

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

সিএমপির বিশেষ টহল পুলিশ টিমের চৌকস সক্রিয়তায়
বন্দর থানাধীন এক্সপ্রেসওয়ের উপর থেকে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার সহ ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আজ ২;নভেম্বর (শনিবার) বন্দর থানাধীন কাস্টমস হাউসের পশ্চিমে পতেঙ্গাগামী এক্সপ্রেসওয়েতে দুষ্কৃতিকারী দস্যুতা প্রস্তুতিকালে অস্ত্র-শস্ত্রসহ তিনজন দুষ্কৃতিকারীকে আটক করেন। আটককৃত আসামিরা হলেন ১। আরিফুল ইসলাম ইমন (২১), ২। মোঃ আরমান (২০) ও ৩। মোঃ রাসেল (২১)
তথ্য নিশ্চিত করেছেন, সিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক) কাজী মোহাম্মদ তারেক আজিজ।

পুলিশ সূত্রে আরও জানা যায়, হাইওয়ে মোবাইল-১ এ ডিউটিরত নায়েক প্রেম কুমার সঙ্গীয় ফোর্সের সহায়তায়
ওয়্যারলেস বার্তার মাধ্যমে সংবাদ পান যে, এক্সপ্রেসওয়ের উপর কতিপয় দুষ্কৃতিকারী দস্যুতার পূর্ব প্রস্তুতি গ্রহণ করছে। এমন তথ্যে বন্দর থানার এসআই মোঃ রাজ্জাকুল ইসলাম রুবেল সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানা এলাকায় টহল ডিউটি করাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অস্ত্র-শস্ত্রসহ তিনজন দুষ্কৃতিকারীকে আটক করেন।

আসামিদেরকে জিজ্ঞাসাবাদ কোনো সদুত্তর দিতে পারেনি। ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীদ্বয়ের সম্মুখে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশিকালে ধৃত আসামি আরিফুল ইসলাম ইমনের দখল থেকে (i) একটি স্টিলের ধারালো ছুরি যা বাটসহ লম্বায় ০৯ ইঞ্চি এবং ৩ নং আসামি মোঃ রাসেলের দখল থেকে দস্যুতা সংঘটনের কাজে ব্যবহৃত (ii) ০১টি নম্বরবিহীন কালো রঙের SUZUKI GIXXER মোটরসাইকেল উদ্ধারপূর্বক ভোর ০৬.২০ ঘটিকায় জব্দ করেন।

আরো জানা যায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পথচারীদেরকে বিভিন্ন রকম অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আসছে মর্মে স্বীকার করে। আসামি ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com