1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

অত্যাধুনিক নরসিংদীতে অস্ত্র চাইনিজ রাইফেলসহ দুই যুবক গ্রেফতার।

 সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

নরসিংদীতে এবার অত্যাধুনিক অস্ত্র চাইনিজ রাইফেল সহ দুই যুবককে গ্রেপ্তার করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২০) ও রাজধানী ঢাকার দোহার থানার জয়পাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে আশিক মিয়া (২০)। নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক বলেন , জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় নরসিংদী জেলা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার সহ অপরাধীদের গ্রেপ্তার করতে জেলা পুলিশ নিয়মত কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নরসিংদী মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। গত শনিবার বিকেল সাড়ে ৪টায় উপপরিদর্শক আজিজুল ইসলাম নাইমের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বীরপুর এলাকায় জাকির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সাব্বির ও আশিককে আটক করেন। প্রাথমিক জিজ্ঞেসাবাদে একপর্যায়ে আশিক স্বীকার করেন যে তাদের দখলে একটি চায়নিজ রাইফেল রয়েছে। পরে তার কথামত ৩ নভেম্বর দিবাগত রাতে জাকির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি চায়নিজ রাইফেল উদ্ধার করা হয়।তিনি আরও জানান, সাব্বির ও আশিক ভিন্ন জেলার বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন ধরে জাকির মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে সপরিবারে বসবাস করে আসছে। তাদের বিরুদ্ধে পূর্বে থানায় কোনো মামলা না থাকলেও তারা উঠতি বয়সের সন্ত্রাসী। আটককৃতদের বিরুদ্ধে পরস্পর জ্ঞাতসারে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজেদের দখলে রাখার অপরাধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়ছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com