1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

কক্সবাজার ইজিবাইক চালকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার

নিরাপদ ও পর্যটন বান্ধব ট্রাফিক ব্যবস্হাপনার লক্ষ্যে ইউএনডিপির সহযোগিতায় জেলা পুলিশ কক্সবাজার। বাংলাদেশের প্রধানতম পর্যটন আকর্ষণ কক্সবাজারের পর্যটন এলাকায় আরও নিরাপদ এবং পর্যটন-বান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে পর্যটনের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ইজিবাইক চালকদের গুনগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য ইউএনডিপি’র সহযোগিতায়। একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ, কক্সবাজার। মঙ্গলবার ৫ নভেম্বর সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স, কক্সবাজারে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার জনাব মুহাম্মদ রহমত উল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি’র প্রজেক্ট ম্যানেজার জনাব মো: মাসুদ করিম, বিআরটিএ সহকারী পরিচালক উথাইনো চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি জনাব মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের কার্যকরী সদস্য জনাব সামশুল হক সারেক, ইউএনডিপি’র কনস্যাল্টেন্ট জনাব রতন কুমার দেব সহ জেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) কক্সবাজার।

প্রশিক্ষণ কর্মশালায় চারটি ব্যাচে ৪শত জন ইজিবাইক চালক প্রশিক্ষণ গ্রহণ করবেন। পর্যায়ক্রমে এর পরিধি বৃদ্ধি পেতে পারে। ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ, কক্সবাজার এর উদ্যোগে পর্যটন এলাকায় চালকদের ডাটাবেস “কক্স-ক্যাব” এর তথ্য পর্যালোচনা করে নিয়মিত চালকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ পর্যটন নগরী কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এবং নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য ইজিবাইক চালকদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। যাত্রী ও পর্যটকদের হয়রানিমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার জন্য চালকদের পর্যটন-বান্ধব সৌহার্দ্যপূর্ণ আচরণ করার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com