1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

গ্রাম আদালতে বাড়ছে মানুষের আস্থা

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ-
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ-

এক বছরে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ৪০০টি ঘটনা নিস্পত্তি করা হয়েছে। প্রতিষ্ঠিত এ গ্রাম আদালত ইউপি সদস্যদের নিয়ে জুরি বোর্ডের মাধ্যমে পরিচালনা করা হয়। আর এতেই জনগনের আস্থায় পরিণত হচ্ছে ইউনিয়ন পরিষদের গ্রাম আদাললতটি। সেবা পেয়ে ও সমাধান পেয়ে জনগনও হচ্ছে খুশি। বাড়ছে আস্থা। নওগাঁর আত্রাই উপজেলার ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদে গঠিত গ্রাম আদালত ধীরে ধীরে সবার আস্থার প্রতীক হয়ে উঠছে। স্থানীয় বিচার প্রার্থীরা বলেন, আমরা দরিদ্র মানুষ। গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেয়ে আমরা থুশি। মামলা- মোর্কদ্দমাসহ বিভিন্ন চক্কর ও অর্থ অপচয় থেকে মুক্তি পেয়েছি। নিজের গ্রামেই বিচার হয় বাড়তি কোনো টাকা পয়সা লাগে না। যাতায়াতের কোনো সমস্যায় পড়তে হয় না। ইউনিয়ন চেয়ারম্যান মোঃখবিরুল ইসলাম বলেন, প্রথম প্রথম গ্রাম আদালতের বিচার নিয়ে ইউনিয়ন বাসির মধ্যে কিছুটা দ্বিধা-দ্বন্ধ কাজ করত। পরে ন্যায় বিচার পেয়ে মানুষের সন্দেহ কাটে। যার ফলশ্রুতিতে গত এক বছরে পারিবারিক কলহ জমি সংক্রান্ত বিরোধ, মারামারি সংক্রান্ত ৪০০টি ঘটনার নিস্পত্তি হয়েছে এ গ্রাম আদালতে। তিনি বলেন, অধিকাংশ বিচারে আমার থাকার সুয়োগ হয়েছে। গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ বিচার চেয়ে সুষ্ঠ ও ন্যায়বিচার পেয়েছেন। যেটা আমাদের কাছে খুব শাস্তি দায়ক। কারণ নিজের ইউনিয়ন পরিষদে বিচার হয়। বাড়তি কোনো টাকা পয়সা লাগে না। যাতায়াতের কোনো সমস্যায় পড়তে হয় না।গ্রামের মানুষ বিচার চেয়ে ন্যায়বিচার পেয়েছেন।# প্রতিবেদনঃ- কামাল উদ্দিন টগর। মোবাঃ-০১৭৪৯৫৬৭৩১৪ ক্যামেরায়ঃ-মোঃআসিফ হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com