1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

কালীগঞ্জে দেশী মদ তৈরির আস্তানায় অভিযান, প্রায় ৪শত লিটারদেশীয় মদ উদ্ধার, আটক ১

 মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযানে প্রায় ৪০০ লিটার চোলাই মদ, পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামে উজ্জ্বল ধরেন এর বাড়ীতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিনের নেতৃত্বে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। এসময় উজ্জ্বল ধরেন এর স্ত্রী ববি মারিয়া গমেজ (৩৫)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ দড়িপাড়া গ্রামের উজ্জ্বল ধরেন গোপন আস্থানায় চোলাই মদ তৈরি ও বিক্রিয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৬টার দিকে ওই আস্তানায় অভিযান চালিয়ে উজ্জ্বল ধরেন এর স্ত্রীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সে সময় অভিযানে ২০ লিটারের ৫টি, ১০ লিটারের ২৫টি প্লাস্টিকের ড্রাম চোলাই মদ এবং মদ তৈরির জন্য ব্যবহৃত জাওয়া/ওয়াশ ছয়টি বড় ড্রাম উদ্ধার করা হয়। সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন আমাদের প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আমি ও আমার থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও মদ তৈরির উপকরণসহ একজনকে গ্রেপ্তার করা হয। উদ্ধার কৃত মাদকের আনুমানিক মুল্য: ৪০০ লিটার চোলাই মদের মুল্য=৪০০,০০০/. চোলাই মদ তৈরির কাঁচা মালের মুল্য= ৯০.০০০/ সর্বমোট উদ্ধারকিত মাদকের আনুমানিক মুল্য= ৪,৯০,০০০ টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর মাধ্যমে আদালতে পাঠানো হবে। স্থানীয়রা এই মদ তৈরির মালিকের গ্রেপ্তারে দাবি করেন, এবং গ্রেপ্তারকৃত আসামীর দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবি করেন। এলাকা বাসী চোলাই মদ তৈরীর আস্তানা ধ্বংস হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।আমাদের প্রতিনিধির প্রশ্নের জবাবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com