1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

 ৫ কেজি গাঁজাসহ ভুয়া সাংবাদিক  ফারুক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে ফারুক আহমেদ নামের এক ভুয়া সাংবাদিক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

শুক্রবার ২২শে নভেম্বর বিকেল ৫টায় পাহাড়তলী থানাধীন দুলালাবাদস্ত থানার মূল গেইটের বিপরীতে সৈকত এর বিকাশের দোকানের সামনে পাকা রাস্তার উপর আকস্মিক চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

থানা পুলিশ জানায়, আসামিকে একটি সিএনজি গাড়ী থেকে থামিয়ে সিএনজির ভিতরে থাকা যাত্রীর কাঁধে বহন করে একটি খয়েরী রংয়ের স্কুল ব্যাগ দেখতে পেয়ে উক্ত যাত্রীকে সিএনজি হইতে নামিয়ে তাহার কাঁধে থাকা ব্যাগ তল্লাশী করাকালে ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে ৩ টি পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা সহ যাত্রী ফারুককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক কুমিল্লার বরুড়া থানার শাকপুর ৬ নং ওয়ার্ডের মৃত মোবারক হোসেনের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে সীতাকুণ্ড থানাধীন কালুশাহ্ মাজার এলাকা হতে উক্ত মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পতেঙ্গা এলাকায় নিয়ে যাচ্ছিল।

 

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মো. বাবুল আজাদ বলেন, আমার থানার বিপরীতে একটি বিকাশের দোকানের সামনে থেকে মাদক কারবারি ফারুককে পাহাড়তলী থানা পুলিশ গ্রেফতার করেছে। তিনি আরো বলেন,আসামীর বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com