1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

অভিভাবকদের জিম্মায় ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের ছাড়লো পুলিশ

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৬৩ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

ক্লাস ফাঁকি দিয়ে রাজশাহীর পদ্মা নদীর পাড়ে আড্ডা দেওয়ার সময় ৯ শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন পদ্মা গার্ডেন থেকে তাদের আটক করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করে বলেন,নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী ক্লাস চলাকালীন স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর পদ্মা পাড়ের বিভিন্ন স্পটে এসে আড্ডা দিচ্ছিল।

এছাড়াও কিশোর অপরাধের মতো বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কাজ শুরু করেছে। বিভিন্ন স্পটে ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের আটক করতে অভিযান শুরু করা হয়েছে।

তিনি বলেন,এরই ধারাবাহিকতায় নগরীতে ডিবি পুলিশের একটি টিম পদ্মা পাড়ে বিভিন্ন স্পট থেকে ৯ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দফতর ডিবি কার্যালয়ে নিয়ে আসে।

পরবর্তীতে অভিভাবকদের মুঠোফোনে ডেকে তাদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

এর আগের দিন সিমলা পার্ক থেকে ১০ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাদেরকেও অভিভাবকের জিম্মা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com