1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

কালীগঞ্জে ৩ শত শয্যাবিশিষ্ট ডিভাইন মার্সি হাসপাতাল উদ্বোধন

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে ৩ শত শয্যাবিশিষ্ট সর্বাধুনিক ডিভাইন মার্সি হাসপাতাল লিমিটেড এর শুভ উদ্বোধন করা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ পূর্বাচলের উত্তর পাশে নাগরী ইউনিয়নের মঠবাড়ি এলাকায় ঢাকা দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ( ঢাকা ক্রেডিট) ডিভাইন মার্সি হাসপাতালটি প্রায় ৩০ বিঘার জমির ওপর স্থাপিত।
শুক্রবার (২৯ নাভেম্বর) সকালে বাংলাদেশে সমবায়ীদের প্রথম হাসপাতাল ডিভাইন মার্সি হাসপাতাল এর শুভ উদ্বোধন করেন। এর পর ঢাকা ক্রেডিট ইউনিয়নের ৬৪তম বার্ষিক সাধারণ সভা ডিভাইন মার্সি হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ঢাকা ক্রেডিট ইউনিয়নের সভাপতি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্ম প্রদেশের অবসরপ্রাপ্ত আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও।

ঢাকা ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক মাইকেল জন গমেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস লিমিটেডের চেয়ারম্যান পঙ্কজ গিলবার্ট কস্তা, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক সভাপতি বাবু মার্কুজ গমেজ, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক (প্রশাসন) মোছা. নূর-ই-জান্নাত ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ প্রমুখ।

সুবিধা বঞ্চিত খ্রীষ্টান সমাজের মানুষদের জীবন যাত্রার মান উন্নয়নের সুদূর প্রসারী স্বপ্ন নিয়ে ১৯৫৫ খ্রীষ্টাব্দের ৩রা জুলাই মাত্র ৫০ জন সদস্য নিয়ে সমিতির যাত্রা শুরু হয়। ‘সু-স্বাস্থ্যই সকল সুখের মূল’ এই মূলমন্ত্রকে সামনে রেখে সমিতির সদস্যসহ দেশের সর্বস্তরের জনসাধারণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করণের লক্ষে বাংলাদেশের সমবায়ের ইতিহাসে প্রথম বারের মত ঢাকা ক্রেডিট গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মঠবাড়িতে সমিতির নিজস্ব ক্রয়কৃত জমিতে ৩০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ডিভাইন মার্সি হাসপাতাল লিমিটেড নির্মাণ কাজ সম্পন্ন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com