1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

‘‘আমার গ্রাম আমার দায়িত্ব, বাল্যবিবাহ করবো মুক্ত”এ স্লোগান নিয়ে ওই ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়।

। বৃহস্পতিবার সকালে  গজঘন্টা  ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় গজঘন্টা ইউনিয়ন পরিষদ ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির বাস্তবায়নে গ্রাম উন্নয়ন কমিটি (ভিডিএস), শিশু ও যুব ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সভায় গজঘন্টা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এসিও’র সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডলের  সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেদকুর রহমান, ইউপি সচিব মোজাহারুল ইসলাম, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম, রংপুর এসিও’র প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট কামরুল হাসান, লাইভলিহুড স্পেশালিস্ট তাহমিদুর রহমান, হেলথ এন্ড নিউট্রেশন স্পেশালিস্ট পল্লব কুমার, প্রোগ্রাম অফিসার ফারুক হোসেন, শিশু সুরক্ষা কর্মকর্তা এপলো দাশ, প্রেসক্লাব সভাপতি আব্দুল মজিদ  প্রমূখসহ ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, ভিডিএস, শিশু ও যুবফোরামের প্রতিনিধিবর্গ, সাংবাদিক, কাজী, শিক্ষক, স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উদযাপন অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপস্থিত স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন পেশার প্রতিনিধিদের বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ও সমাজ গঠনের জন্য ঘোষণাপত্র স্বাক্ষর ও শপথ নামা পাঠ করা হয়।

পরে গজঘন্টা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত বোর্ড হস্তান্তর করা হয়।

গঙ্গাচড়া এপি’র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম জানান, বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি, লিফলেট বিতরণ, পথ নাটক, উঠান বৈঠক ও বাল্য বিবাহের ঝুঁকিতে থাকা কিশোর- কিশোরীদের নিয়ে বিভিন্ন ভাবে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান বলেন,বাল্যবিবাহ জাতি ও রাষ্ট্রের জন্য একটি অভিশাপ, বাল্যবিবাহের ফলে শিশু ও মায়েদের অপুষ্টি দেখা দেয়।

শিশুদের সুন্দর একটি ভবিষ্যত নষ্ট হয়ে যায়।

একারনে গজঘন্টা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com