1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

বায়ু বিদ্যুতের পাইলট প্রকল্পের যন্ত্রাংশ লুটের দায়ে তিনজনকে গ্রেফতার করেছে

ইমাম হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

ইমাম হোসেন

ফেনীর সোনাগাজীতে বায়ু বিদ্যুতের পাইলট প্রকল্পের যন্ত্রাংশ লুটের দায়ে তিনজনকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।বুধবার ভোরে উপজেলার থাকখোয়াজের লামছি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির কাজে ব্যবহৃত একটি বড় পাইপ রেঞ্জ, একটি বড় সেলাই রেঞ্জ, এলএনকে ফুল সেট, একটি বড় কাটার, তিনটি ছোট বড় ঢালি এবং একটি বড় স্টার স্কু ড্রাইভার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মোস্তফা আলীর ছেলে আবদুল্যাহ (২১), আবদুল ফজলুর ছেলে খলিল (৩০) ও মোহাম্মদ হোসেনের ছেলে রফিক (৩৮)। তারা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ৭ নম্বর সোনাগাজী ইউনিয়নের মুহুরি প্রজেক্ট এলাকায় ২০০৪ সালে পরীক্ষামূলক নয় মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সম্পন্ন বায়ু বিদ্যুতের পাইলট প্রকল্প ভারতের একটি কোম্পানির মাধ্যমে স্থাপন করে তৎকালীন সরকার। যার ব্যয় হয় প্রায় ২০ কোটি টাকা। ওই প্রকল্পে চারটি বড় পাখা টাওয়ার রয়েছে। ত্রুটিপূর্ণ কাজের কারণে প্রকল্পটিতে আশা অনুরূপ উৎপাদন না হওয়ায় দীর্ঘদিন প্রকল্পটি বন্ধ হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে আন্তঃজেলা ডাকাতদলের একটি গ্রুপ তিন নম্বর টাওয়ারের ট্রান্সফারসহ কয়েকটি যন্ত্রাংশ লুট করে। বুধবার ভোরে স্থানীয়রা লুট হওয়া মালামালসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com