1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

অন্তবর্তীকালীন সরকার কর্তৃক অক্টোবর মাসের শুরুতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠিত হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতামত গ্রহণের লক্ষ্যে সারাদেশ ব্যাপী নাগরিক সমাজ, শিক্ষক, এনজিও, নারী, প্রতিনিধি ও বিশিষ্টজনসহ ভোট গ্রহণ কর্মকর্তা, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খ রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনীতিবিদ ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ এবং জেলা ও থানা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাগণদের সাথে মতবিনিময় করছেন।

এরই অংশ হিসেবে রংপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আয়োজনে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কা কমিশনের কমিশন প্রধান বদিউল আলম মজুমদার।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য সাদিক আল আরমান, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব এস. এম. শাফায়েত হোসেন, উপসচিব মৌসুমী দাস, পুলিশ সুপার রংপুর মোহাম্মদ শরিফ উদ্দিন, কমিশন প্রধানের একান্ত সচিব নেছার উদ্দিন আমিন প্রমূখ।

মতবিনিময় সভায় আমন্ত্রিত নাগরিক সমাজ, শিক্ষক, এনজিও, নারী, প্রতিনিধি ও বিশিষ্টজনসহ ভোট গ্রহণ কর্মকর্তা, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খ রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনীতিবিদ ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ এবং জেলা ও থানা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাগণ তাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে বিভিন্ন মত প্রকাশ করেন।

এ সময় কমিশন প্রধান সংক্ষেপে বলেন, আমরা আপনাদের কথা শুনলাম ও লিপিবদ্ধ করে নিলাম।

তথ্যগুলোন আমরা যাচাই-বাচাই করে সরকারের কাছে পাঠাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com