1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

হাসিনাকে একদিনের জন্য হলেও আয়না ঘরে যেতে হবে’

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “ভারতে বসে শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন, পার্কে ঘুরে বেড়াচ্ছেন। আপনাকে বাংলাদেশে আসতেই হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। একদিনের জন্য হলেও আয়না ঘরে যেতে হবে। আপনি যদি দেশনেত্রী খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন— তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনী রোড ম্যাপ ও জন আকাঙ্ক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, “ওবায়দুল কাদের তিন মাস পর কীভাবে দেশ থেকে পালিয়ে যাবে, তা নাকি উপদেষ্টারা জানেন না, তাহলে জানেন কে?”

জয়নুল আবদিন আরও বলেন, “সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো যুক্তি নেই। সামনে রোজা আসছে, তাই আওয়ামী লীগের কোনো সদস্য যেন সিন্ডিকেট সৃষ্টি না করতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে আবারও ষড়যন্ত্র করা হচ্ছে। শহীদ জিয়ার জনপ্রিয়তাকে নষ্ট করার চেষ্টা চলছে। আওয়ামী লীগের লোকজন দেশে উত্তেজনা সৃষ্টি করে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তবে বাংলাদেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে। হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ তোলার কোনো ভিত্তি নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com