1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

এবার ইইউ’র ২৭ দেশের ওপর চড়া শুল্ক আরোপের হু’ম’কি ট্রাম্পের

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

কানাডা, মেক্সিকো, চীন ও ভারতের পর এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের ২৭ দেশের এই জোট ঐতিহ্যগতভাবে মার্কিন মিত্র হলেও যুক্তরাজ্যের বাণিজ্য ঘাটতি মেটাতে এবার তাদেরকেও নিজের কঠোর নীতির কথা জানিয়ে দিলেন তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইউরোপকে মার্কিন তেল ও গ্যাস বিশাল পরিমাণে ক্রয় করতে হবে। অন্যথায়, ‘পুরোপুরি ট্যারিফ আরোপ হবে’।

বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক ইউরোপ। দেশটির মোট তেল রপ্তানির ৫০ শতাংশেরও বেশি যায় ইউরোপে, যা প্রতিদিন ২ মিলিয়ন ব্যারেলেরও বেশি। ২০২২ সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ায় ইউরোপের দেশগুলো।

পরের বছর যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানির ৬৬ শতাংশই যায় ইউরোপে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিনমাসে ইইউর এলএনজি আমদানির ৪৭ শতাংশ এবং তেল আমদানির ১৭ শতাংশ সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে ইউরোপীয় কমিশন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। একইসঙ্গে নিজেদের জ্বালানি শক্তির উৎস বৈচিত্র্যময় করা এবং রাশিয়ার তেল-গ্যাস আমদানি ধীরে ধীরে বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে তারা। তবে, বেশিরভাগ ইউরোপীয় জ্বালানি শক্তি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এ ক্ষেত্রে সীমিত হস্তক্ষেপ থাকে সরকারের।

এর আগে গত ১৬ ডিসেম্বর ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ভারতীয় পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। মূলত, যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দেন তিনি।

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটে রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। অবশ্য, এখনও পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেননি তিনি। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রিপাবলিকান এ নেতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com