1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

রাউজানে মো. রাসেল (২১) নামে দুবাই প্রবাসী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এম,দিদারুল আলম চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

এম,দিদারুল আলম চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে মো. রাসেল (২১) নামে দুবাই প্রবাসী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাসেল ওই এলাকার উত্তর সর্তা লস্কর উজির বাড়ির মোহাম্মদ রফিকের একমাত্র ছেলে। বুধবার (২৫ ডিসেম্বর) তার দুবাই ফিরে যাওয়ার কথা ছিল।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) হলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের প্রতিবেশি দাদা মো. সাদ্দাম বলেন,‘গতকাল সোমবার গভীর রাতে ঘরে ফিরেছিল রাসেল। সকাল গড়িয়ে দুপুর হলেও ঘুম থেকে না উঠলে মা তাকে ডাকাডাকি করা হয়। সাড়াশব্দ না পাওয়ায় তার ঘরের বন্ধ দরজা খুলে দেখে- রাসেল ফ্যানের সাথে ঝুলে আছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, আগামীকাল বুধবার সকালে দুবাইয়ের ফ্লাইট ছিল তার। তবে অনেকে বলছেন বেড়াতে আসার পর রাসেল আবারও বিদেশ যেতে অনিচ্ছা প্রকাশ করেন। রাসেল পরিবারের সবার বড় এবং একমাত্র পুত্র সন্তান।রাউজান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তথ্যে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টের পর আসল কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com