1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

টেকনাফ অনুপ্রবেশ করেছেন নারী ও শিশুসহ ৩৪ জন রোহিঙ্গা

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমাণ প্রতিনিধ 
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমাণ প্রতিনিধ

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ অনুপ্রবেশ করেছেন নারী ও শিশুসহ ৩৪ জন রোহিঙ্গা ফিশিং বোটে সাগর পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ অনুপ্রবেশ করেছেন নারী ও শিশুসহ ৩৪ জন রোহিঙ্গা। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে টেকনাফের বাহারছড়া ৩ নম্বর ওয়ার্ড উত্তর শিলখালী নৌকাঘাটের দক্ষিণ পাশের ঝাউবন দিয়ে তারা অনুপ্রবেশ করেন বলে জানিয়েছে স্থানীয়রা।

মিয়ানমারের মংডু থেকে পালিয়ে টেকনাফের মেরিন ড্রাইভে আসা রোহিঙ্গাদের একজন কেফায়েত উল্লাহ জানান, রাখাইন রাজ্যে সাম্প্রতিক যুদ্ধে আরাকান আর্মির দখলে যাওয়া শহর ও গ্রামে থাকা কঠিন হয়ে পড়ছে। তাই প্রাণ বাঁচাতে সন্তানদের নিয়ে ফিশিং বোটে রওয়ানা দেন। চার দিন পর বাংলাদেশে ঢুকতে পেরেছেন।তিনি আরও বলেন, রাখাইনে খাবার সংকটসহ নানান সমস্যা তৈরি হয়েছে। কোনো যুবক দেখলে আরাকান আর্মি ক্যাম্পে ধরে নিয়ে যাচ্ছে। ঠিকমতো কোনো কাজ করতে পারছি না। আরাকান আর্মি যুদ্ধের অজুহাত দেখিয়ে ওখানে থাকা রোহিঙ্গাদের বাড়িঘরে হামলা করছে। এ কারণে আমরা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছি।স্থানীয় সূত্র আরও জানান, সকালে অনুপ্রবেশের পর এসব রোহিঙ্গারা যে যার মতো করে পালিয়ে ক্যাম্পে ঢুকে গেছেন।টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার শাহা বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি তারা জানেন না। জল ও স্থল সীমান্তের এ বিষয়টি নির্দিষ্ট সংস্থা দেখভাল করে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com