1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

আদিবাসী শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ মোরশেদ আলম চৌধুরী 
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

মোঃ মোঃমোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

‘শান্তিপূর্ণ অধিকার আদায় আন্দোলনে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। রাষ্ট্র এখানে দায় এড়াতে পারে না। রাষ্ট্রের সরকার ও সংখ্যাগরিষ্ট জনগণ আদিবাসীদেরকে বিছিন্ন করে রেখেছে। আমরা বিছিন্ন হতে চাই না, আমাদেরকে বিছিন্ন করে রাখা হয়েছে।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বান্দরবানে বেলা ২টায় আদিবাসী ছাত্র জনতার এনসিটিবি ভবন ঘেরাও’র শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক সংগঠনের সদস্য কর্তৃক নৃশংস হামলার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে আদিবাসী শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে ছাত্রী প্রতিনিধি লাবনী তঞ্চঙ্গ্যা এ কথা বলেন।

প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, সাম্প্রদায়িক ও মৌলবাদী ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ সংগঠনের সদস্যদের একতরফা দাবির প্রেক্ষিতে নবম ও দশম শ্রেণির বাংলা ২য় পত্রের পাঠ্যপুস্তকের পেছনের প্রচ্ছদ থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করেন। কতৃর্পক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে এবং বাতিলকৃত গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে আদিবাসী ছাত্র জনতা গতকাল বুধবার ১৫ জানুয়ারী এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেয়।

এর পরপরই বিশেষ মহলের উস্কানিতে আদিবাসী শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী সংগঠনটি একই জায়গায় এনসিটিবি ভবন ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করেন। পূর্বপরিকল্পিতভাবে উৎপেতে থাকা জাতীয় পতাকা বাঁধা ক্রিকেট স্ট্যাম্প, লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী এবং পুলিশের বাধার মুখে পড়ে আদিবাসী ছাত্র জনতার মিছিলটি। পরে মিছিলটি সেখানে কিছুক্ষণ শ্লোগানরত অবস্থায় থাকা সময়ে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামে জড়ো হওয়া মৌলবাদী সন্ত্রাসীরা আদিবাসী ছাত্রজনতার উপর অতর্কিতে হামলা করে। এতে ১০-১৫ জন আহত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। এ আগে বান্দরবান রাজার মাঠ হয়ে উজানী পাড়া-মধ্যম পাড়া ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী লেলুং খুমী, বান্দরবান দূর্নীতি দমন কমিশনের সভাপতি অংচমং মারমা, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইং সাইংউ নিনি, ছাত্র প্রতিনিধি হ্লামংসিং মারমা, জন ত্রিপুরা, চুংইয়োই ম্রো ও উলিচিং মার্মাসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com