1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

রোড টু হায়ার স্টাডি: স্বপ্নের পথে শিক্ষার আলোকবর্তিকা

এ.জে. নেজাম উদ্দীন 
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

এ.জে. নেজাম উদ্দীন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৃহৎ আঞ্চলিক সংগঠন “চবির চকোরী”-এর উদ্যোগে আজ ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে আয়োজিত হলো অনুপ্রেরণামূলক সেমিনার “রোড টু হায়ার স্টাডি”। চকবাজারের ইনডেক্স হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার এক অসাধারণ প্রয়াস দেখালেন বক্তারা।

সেমিনারের শুভ সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল্লাহ। এরপর ইসলামী সংগীত পরিবেশন করে উপস্থিত সবার হৃদয়ে আলোকপাত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেওয়াত নাঈম।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এবং সহকারী প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন স্বপ্ন দেখা, সাহসিকতা এবং কঠোর অধ্যবসায়। তোমাদের প্রতিটি পদক্ষেপই হতে পারে সমাজের পরিবর্তনের হাতিয়ার।”

সভাপতিত্ব করেন চবির চকোরীর আহ্বায়ক সাখাওয়াত হোসেন শিপন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য ফাহিম মাহমুদ। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষা ও পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।
বক্তৃতা পর্বে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকমণ্ডলী। উপস্থিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “এমন একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। এটি আমাদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহ এবং স্বপ্ন পূরণের পথে নতুন দিশা দেখিয়েছে।”

সেমিনারের পুরো আয়োজন ছিল এক স্বপ্নের বীজ বপনের মতো, যা ভবিষ্যতে কক্সবাজারের চকরিয়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে। এমন আয়োজনের মাধ্যমে তরুণদের জন্য শিক্ষার পথে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে “চবির চকোরী”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com