1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মতবিনিময় আলীকদমে 

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি

বান্দরবান আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা এগারোটায় উপজেলা পরিষদের হল রুমে ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এর আগে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেন। এছাড়াও সেন্ট মেরিস’স স্কুল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন। দুপুর দুইটার সময় তিনি ‘পর্বত’ সংগঠনের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

মতবিনিময় সভায় বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা নবপ্রতিষ্ঠিত আলীকদম কলেজ ও প্রেসক্লাবের উন্নয়ন, সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূরিকরণ, মাদক ও মানব পাচার রোধ, বাজারের ময়লা অব্যবস্থাপনা নিরসন ও চৌধুরীর অপসারণ এবং পর্যটনখাতের বিকাশে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, ম্যা ম্যা নু মার্মা, এ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, এ্যাডভোকেট মাধবী মার্মা, খুরশিদা ইসহাক, থানার ওসি মীর্জা জহির উদ্দীন ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা।

এছাড়াও স্থানীয়দের মধ্যে বিভিন্ন মতামত ও দাবী তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহাম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাশুক এলাহী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তপাদার, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, অংহ্লাচিং মার্মা হেডম্যান, ছাত্র প্রতিনিধি রিয়াজুল হাসান প্রমুখ।

মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই আলীকদম কলেজ, প্রেসক্লাবের উন্নয়ন ও বাজারের অব্যবস্থাপনা নিরসনের পদক্ষেপ নিবেন বলে আশ^াস দেন। এছাড়াও প্রত্যেক প্রতিষ্ঠান ও সংগঠনের কোনো দাবী দাওয়া থাকলে লিখিতভাবে পরিষদে পেশ করা আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com