1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

কোনাখালীতে ফ্রি চক্ষু সেবা: মুবিন শরীফের মানবিক উদ্যোগ

এ.জে. নেজামউদ্দিন
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

এ.জে. নেজামউদ্দিন

দৃষ্টিশক্তি—এই আলোর দান যা আমাদের পৃথিবীকে রঙিন করে। তবে কিছু মানুষের জন্য এটি কষ্ট আর সংগ্রামের প্রতীক। সেইসব মানুষের দৃষ্টি ফিরিয়ে দিতে কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবক মুবিন শরীফের পৃষ্ঠপোষকতায় চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মধ্য কোনাখালী লতাবনিয়া স্টেশন চত্বরে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন।

২৬ জানুয়ারির এই আয়োজনকে ঘিরে ছিল শতাধিক রোগীর ভিড়। কোনাখালীসহ আশপাশের এলাকার অসংখ্য মানুষ, যারা চোখের সমস্যায় দীর্ঘদিন কষ্টে ছিলেন, তাদের জন্য এটি যেন আশার আলো হয়ে এলো। চিকিৎসা শেষে যেসব রোগীর অপারেশন প্রয়োজন, তাদের বিনা খরচে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করানোর জন্য নিয়ে যাওয়া হয়।

উদ্যোগটি পরিদর্শন করে স্বাগত জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর আলী, মাতামুহুরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা। তারা মুবিন শরীফের এই জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।

রোগীরা এ উদ্যোগের প্রশংসায় বলেন, “মুবিন শরীফ আমাদের কল্যাণের জন্য যেভাবে কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা তার দীর্ঘায়ু কামনা করি।”

মুবিন শরীফ বলেন, “আমি মানুষের জন্য কিছু করতে পারলে শান্তি পাই। আমার এলাকার প্রতি এটা আমার দায়িত্ব। আমার পাশে সবসময় থাকেন আব্দুল বারী ভাই, এ.জে. নেজামউদ্দিন ভাইসহ আরও অনেকে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা এ আয়োজনে সহযোগিতা করেছেন এবং পরিদর্শনে এসেছেন, তাদের জন্যও আন্তরিক মোবারকবাদ।”

উল্লেখ্য, মুবিন শরীফ প্রতি দুই-তিন মাস অন্তর এমন সেবামূলক কাজের আয়োজন করে থাকেন। বিশেষ করে ফ্রি চক্ষু চিকিৎসা দিয়ে তিনি নিজ এলাকায় মানবতার আলো ছড়িয়ে দিচ্ছেন। তার এই উদ্যোগ যেন এলাকার মানুষের জন্য এক অনন্য দৃষ্টান্ত।

মানবসেবার এমন উদ্যোগে আলোকিত হোক আরো অনেক মানুষ—এটাই সবার প্রত্যাশা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com