1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

কালীগঞ্জ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড দেওপাড়া এলাকা থেকে ৪০পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ

মোঃ মুক্তাদির হোসেন বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন বিশেষ প্রতিনিধি।

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড দেওপাড়া এলাকা থেকে ৪০পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার রাতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক ইব্রাহীম শেখ পৌরসভার ৯নম্বর ওয়াড দেওপাড়া এলাকায় হযরত আলীর বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ঐ সময় হয়রত আলীর ছেলে মো. বাবুল পাঠানকে (২২) আটক করে তার দেহ তল্লাশি করে ৩০পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির এক হাজার তিন শত টাকা এবং একই বাড়ি থেকে মোছাঃ আমেনা (২৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীর হেফাজত হতে ১০পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আমেনা কাপাসিয়া থানার বারেগাঁও এলাকার আবুল হোসেনের মেয়ে। কালীগঞ্জ থানা পুলিশ আসামিদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সরণির ১০(ক) ধারায় ৩১ (১)২৫ নং মামলা রুজু করেন। রোববার দুপুরে আসামিদের গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আসামিদ্বয় পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সরণির ১০(ক) ধারায় তাদের বিরুদ্ধে থানায় ৩১ (১)২৫ নং মামলা হয়েছে। রোববার দুপুরে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com