1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

চকরিয়া হাতির আক্রমণে ১ শ্রমিক নিহত আহত ১ 

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমাণ প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের ভেতর জঙ্গল পরিস্কার করতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক শ্রমিক নিহত হয়েছে। একই সময়ে গুরুতর আহত হয় আরও এক শ্রমিক। হতাহত দুইজনকে বন বিভাগ কর্তৃক নিয়োজিত করা হয় জঙ্গল পরিস্কারের জন্য।

আজ রবিবার সন্ধ্যার আগে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীনস্থ ফুলছড়ি বন বিটের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার নরফাঁড়ি নামক স্থানে দুই শ্রমিকের ওপর আক্রমণের এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আবু ছিদ্দিক (৬৫)। তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের জুম নগর গ্রামের মৃত আব্দুল গণির পুত্র। আহত শ্রমিকের নাম মোহাম্মদ ইলিয়াস (৪৫)। তিনিও একই এলাকার মৃত আবুল হোছনের পুত্র।

বন্যহাতির আক্রমণে দুই শ্রমিক হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন ফুলছড়ি বন বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।

তিনি জানান- শুষ্ক মৌসুমে সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় প্রতি বছরের ন্যায় জঙ্গল পরিস্কারের কাজ করা হয়। এবারও জঙ্গল পরিস্কারে নিয়োজিত করা হয় কিছু শ্রমিককে। দিনভর জঙ্গল পরিস্কার শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ একটি বন্যহাতি দৌঁড়ে এসে দুই শ্রমিককে শুঁড় দিয়ে ও পায়ের তলায় পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুতর আহত অপর শ্রমিককে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নিহতের লাশ উদ্ধারসহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন বলে বন বিভাগ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com