1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

রাঙ্গামাটির লংগদুতে বিজিবির বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬৫৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর জোন (৩৭ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) জারুলছড়া নামক স্থানে

অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৭৭ সিএফটি গামারী কাঠ জব্দ করে, যার সিজারমূল্য ৪,১৫,৫০০/- (চার লক্ষ পনেরো হাজার পাঁচশত) টাকা ।

এ ব্যাপারে রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান বলেন, গোপন সংবাদে বিজিবির রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় জারুলছড়া নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি এর নির্দেশনায় হাবিলদার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পরিচালিত

অধিনায়ক আরো বলেন, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিজিবি টহলদলের তৎপরতায় রাজস্ব ফাঁকি দেয়া এসকল কাঠ পাচার রোধ করা সম্ভব হয়েছে। কিছু অসাধু কাঠ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে কাঠ পাচার করে থাকে। উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

উল্লেখ্য, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ৩১টি অভিযান পরিচালনা করে সর্বমোট ২২৭৭.৭৩ সিএফটি অবৈধ কাঠ জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত কাঠের সিজারমূল্য ৩৯,৬৯,৪৬৫/- (ঊনচল্লিশ লক্ষ ঊনসত্তর হাজার চারশত পঁয়ষট্টি) টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com