1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

কক্সবাজার সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুন, নিহত ১

আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার।
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

কক্সবাজার সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুন, নিহত ১

আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার।

কক্সবাজারে সেন্টমার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে নূর কামাল (২৫) নামে জাহাজটির এক স্টাফ ঘুমন্ত অবস্থায় নিহত হয়েছে। তিনি টেকনাফের বাসিন্দা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে আগুন লাগে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটে নোঙর করার কিছুক্ষণ পর জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং জাহাজে আগুনের লেলিহান শিখা দেখা যায়। সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আগুন লাগার সময় জাহাজে কোনও পর্যটক ছিল না। ফলে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটক ওঠার আগেই প্রশাসনের তদারকি চলছিল। এর মধ্যেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আগুনে জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।আগুন লাগার খবর পেয়ে ঘাটে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। তিনি জানান, জাহাজে আগুন লাগার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে সভার সিদ্ধান্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com