1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

রাজশাহী -১ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী শরীফ উদ্দীনের মনোনয়নপত্র দাখিল সম্পূর্ণ।

মো: এরশাদ আলী, রাজশাহী থেকে।
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

রাজশাহী -১ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী শরীফ উদ্দীনের মনোনয়নপত্র দাখিল সম্পূর্ণ।

মো: এরশাদ আলী,
রাজশাহী থেকে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত রাজশাহী -১ ( তানোর–গোদাগাড়ী) আসনের ধানের শীষের প্রার্থী জনাব মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ রবিবার ২৮ শে ডিসেম্বর ২০২৫ বিকেলে তিনি রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় তানোর ও গোদাগাড়ীর বিএনপির রাজনৈতিক নেতা কর্মীদের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। মনোনয়ন পত্র দাখিল করার পর মেজর জেনারেল শরীফ উদ্দীন উপস্থিত সকল নেতা কর্মী গণের উদ্দেশ্যে ধানের শীষ প্রতীক কে বিপুল ভোটে জয়ী করতে নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং নেতা কর্মীরা মনোযোগ দিয়ে শুনেন। এই সময় তানোর ও গোদাগাড়ীর অনেক বিএনপির সক্রিয় ও প্রভাবশালী নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতা কর্মীদের মধ্যে উল্লেখ যোগ্য হলো তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলার সাবেক যুব দলের সভাপতি তরুণ উদীয়মান সক্রিয় নেতা আব্দুল মালেক, ডা: মিজানুর রহমান, মফিজ উদ্দিন, আখেরুজ্জান হান্নান, এমদাদুল, ওবায়দুল, মাহাবুর রহমান, অরুণ, হযরত আলী, রশিদ, আ: বারি, সাইফুল ইসলাম সহ প্রমুখ। বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী জনাব মেজর জেনারেল শরীফ উদ্দীন ও উপস্থিত সকল নেতা কর্মী গণ আগামী জাতীয় সংসদ নির্বাচনের সকল আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে ভোটের মাঠে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করে সুশৃঙ্খল ভাবে সংক্ষিপ্ত আলোচনা শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com