1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

কালীগঞ্জে তরুন প্রজন্মের সাথে ফজলুল হক মিলনের মতবিনিময়

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

কালীগঞ্জে তরুন প্রজন্মের সাথে ফজলুল হক মিলনের মতবিনিময়

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন আসনের তরুণ প্রজন্মের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারী) বিকালে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ‘তরুন প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হউক’ স্লোগান সামনে রেখে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার।
ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও কালীগঞ্জ রাজা রাজেন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃষাণ সাহা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা আক্তার, কালীগঞ্জ বিডি ক্লিন সমন্বয়ক আশিক রহমান (সৈকত), কালীগঞ্জ মহিলা উদ্যোক্তা ফারজানা আক্তার পলি, ঢাকা বিভাগের এফ ফিল গবেষক মুফতী আব্দুল্লাহ আল মামুন, গ্রামীণ ফোন এক্রিকিউটিভ অফিসার সোহান মোল্লা, কালীগঞ্জ বাজারের তরুণ ব্যবসায়ী সাব্বীর আহমেদ, কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের প্রভাষক নুশরাত জাহান (মুনা), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজির শিক্ষার্থী রিহান, জুলাই যোদ্ধা রানা সরকার, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী মাহফুজা বিন সুস্মিতা প্রমূখ।
প্রধান অতিথি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক মিলন বলেন, অতীতে আমার এবং আমার পরিবারের উপর হামলা মামলা সহ সব কিছুই আমি সাধারণ ক্ষমা করে দিয়েছি। কারণ ক্ষমা মহত্নের লক্ষণ। আমি নির্বাচিত হলে কালীগঞ্জে সবাই মুক্তভাবে বিচরণ করতে পারবে। কালীগঞ্জের শান্তি, পরিবেশের উন্নতি, চিকিৎসা সেবা ও শিক্ষার মান উন্নয়ন কল্পে কাজ করে কালীগঞ্জকে একটি আধুনিক কালীগঞ্জ হিসেবে তৈরী করব। আমি কালীগঞ্জকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করতে চাই। আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষে সুন্দর বাংলাদেশ এবং সুন্দর কালীগঞ্জ তৈরি করার লক্ষে আমাকে কাজ করার সুযোগ দিন।
এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লুৎফর রহমান, মোন্তাজ উদ্দিন মাষ্টার, সালাহ উদ্দিন আহমেদ, মনির উদ্দিন পাঠান (মিঠু), গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), উপজেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসান, সদস্য সচিব হাসানুর রহমান (জুয়েল), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম (সুমন), সদস্য সচিব জুবায়ের আহমেদ, ডাক্তার হোসনে মোবারক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com