1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

টঙ্গীতে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: ৩টি হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩৫।

স্টাফ রিপোর্টার রুপা আক্তার ইন্নি
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

টঙ্গীতে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: ৩টি হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩৫।

স্টাফ রিপোর্টার
রুপা আক্তার ইন্নি

​গাজীপুরের টঙ্গীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক অভিযান চালিয়েছে যৌথবাহিনী। ২৩ জানুয়ারি শুক্রবার
ভোরে টঙ্গীর এরশাদ নগর ও হাজী মাজার বস্তি এলাকায় পরিচালিত এই অভিযানে নারীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং তিনটি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।​গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। মূলত মাদক কারবারি, কিশোর গ্যাং এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের লক্ষ্য করেই এই বিশেষ অভিযান চালানো হয়।অভিযানে
​ ৩টি তাজা হাতবোমা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র রামদা, ছরা ও ধারালো ছুরিসহ বিপুল
পরিমাণ হেরোইন, ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
​অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টঙ্গীর এই এলাকাগুলো দীর্ঘদিন ধরে মাদক ও অপরাধের আখড়া হিসেবে পরিচিত ছিল। স্থানীয় জনমনে স্বস্তি ফেরাতে এবং অপরাধীদের মেরুদণ্ড ভেঙে দিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, “অপরাধ দমনে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”l

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com