1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

সিডিএ প্যানেল আইনজীবী জালাল উদ্দিন পারভেজের পিতার ইন্তেকাল: অ্যাডভোকেট মো.শহিদুল আলম গভীর শোক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

** সিনিয়র ক্রাইম রিপোর্টার মো ছৈয়দুল করিম খান চট্টগ্রাম:**

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম শাখার যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্যানেল আইনজীবী ও আইনজীবী নেতা অ্যাডভোকেট জালাল উদ্দিন পারভেজের পিতা, বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ জামাল উদ্দিন ইন্তেকাল করেছেন আজ ২৯/০১/২০২৬ ই. (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজে
আসরের নামাজের পর, হাটহাজারী দক্ষিণ মাদ্রাসা আকবরিয়া জামে মসজিদে উপস্থিত হয়,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনজীবী নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর হাজারো মানুষের ঢল নামে, উপস্থিত মুসল্লিরা জানান,হাজী মোঃ জামাল উদ্দিন ছিলেন একজন ধর্মপরায়ণ ও সজ্জন ব্যক্তি,তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবার একজন অভিভাবককে হারাল,যা অপূরণীয়,জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

**অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ আলমের শোক:**
অ্যাডভোকেট জালাল উদ্দিন পারভেজের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট শহীদুল্লাহ আলম,এক শোক বার্তায় তিনি বলেন, হাজী মোঃ জামাল উদ্দিন ছিলেন একজন নিভৃতচারী ও গুণী মানুষ, তাঁর মতো একজন মুরব্বির চলে যাওয়া সমাজের জন্য এক বড় ক্ষতি,আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি,আল্লাহ যেন তাঁদের এই শোক সইবার তৌফিক দান করেন।

এছাড়া মরহুমের মৃত্যুতে নবযাত্রা ফাউন্ডেশনের মহাসচিব আবু মনসুরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক শোক বার্তা দিয়েছেন, তাঁরা মরহুমের নেক হায়াত ও পরকালীন শান্তি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com