1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

রনিকে বিজয় করতে টঙ্গীতে উঠান বৈঠক অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার। রুপা আক্তার ইন্নি
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

রনিকে বিজয় করতে টঙ্গীতে উঠান বৈঠক অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার।
রুপা আক্তার ইন্নি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করার লক্ষ্যে টঙ্গীতে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় টঙ্গী পশ্চিম থানাধীন ৫৩ নং ওয়ার্ডের করইতলা এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ নির্বাচনী সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন। তিনি তার বক্তব্যে প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করার জন্য নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “দেশ ও গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন। উঠানবৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী এবং ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারী। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদল নেতা মোঃ রাজিব,বিএনপি নেতা মোবারক, আব্দুর রাজ্জাক,জহির,সালামসহ অসংখ্য নেতাকর্মী। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। তারা ভোটারদের আশ্বস্ত করেন যে, জনগণের হারানো অধিকার ফিরিয়ে দিতে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৩১ দফার কোনো বিকল্প নেই।উঠান বৈঠকে করইতলা এলাকার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ ভোটাররা অংশ নেন। সভায় উপস্থিত সকলে গাজীপুর-২ আসনের মাটি ও মানুষের নেতা এম মঞ্জুরুল করিম রনিকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রার্থীর সফলতা ও দেশের মঙ্গল কামনা ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com