1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

বিজিবির মানবিক উদ্যোগ: দুর্গম পাহাড়ী জনগোষ্ঠীর সুপেয় পানি নিশ্চিত প্রকল্প

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৫১৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

বিজিবির মানবিক উদ্যোগে বিজিবি’র রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় দুর্গম দোপানীছড়ার পাহাড়ী জনগোষ্ঠীর জন্য সুপেয় পানি নিশ্চিতকল্পে প্রকল্প বাস্তবায়নে ১০০০ ফুট‌ পাইপ বিতরণ করলো বিজিবি।

১১ (শুক্রবার) এপ্রিল, অধীনস্থ দোপানীছড়া বিওপির কমান্ডার ক্যাপ্টেন সামীন আবিদ শান্ত দোপানীছড়া পাড়ার কারবারীর নিকট ১০০০ ফুট পানির পাইপ হস্তান্তর করেন।

অধিনায়ক রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) লেঃ কর্নেল এ বি এম শাহ্ রেজা বলেন, বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার অত্যন্ত গহীন ও দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত দোপানীছড়া পাড়ায় বসবাসরত জনগোষ্ঠির জন্য সুপেয় পানি নিশ্চিতকল্পে ১০০০ ফুট পানির পাইপ বিতরণ করেছে বিজিবি। এসময় বিজিবির জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিজিবির রুমা ব্যাটালিয়ন সদর থেকে ৪৫ কিলোমিটার দুরবর্তী দুর্গম দোপানিছড়া পাড়ায় বসবাসরত জনগোষ্ঠি দীর্ঘদিন যাবত সুপেয় পানির অভাবে ভুগছিল। গত ২২ জানুয়ারি – ২৫ইং বিজিবি’র বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান দোপানীছড়া বিওপি পরিদর্শনকালে স্থানীয় জনগোষ্ঠী তাদের সুপেয় পানির অভাবের কথা তুলে ধরেন এবং এ সমস্যা দুরীকরণের জন্য পাড়ার কারবারী সেক্টর কমান্ডারের নিকট ১০০০ ফুট পানির পাইপ সরবরাহের জন্য আবেদন করেন। পাহাড়ী জনগোষ্ঠীর এ মানবিক আবেদনে সাড়া দিয়ে সেক্টর কমান্ডার মহোদয় তাদের সুপেয় পানির ব্যবস্থাকরণের আশ্বাস প্রদান করেন। এরই ধারাবাহিকতায় বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর উদ্যোগে আজ দুর্গম দোপানিছড়া পাড়ার পাহাড়ী জনগোষ্ঠীর কাছে ১০০০ ফুট পানির পাইপ হস্তান্তর করা হয়। নিশ্চিত করেছেন অধিনায়ক রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) লেঃ কর্নেল এ বি এম শাহ্ রেজা, পিএসসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com