1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

বান্দরবানে লামায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ, জনজীবন বিপর্যস্ত বিশেষ প্রতিনিধি

 মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 মোঃ মোরশেদ আলম চৌধুরী

গত কয়েক দিনের প্রবল বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মার্মাপাড়া থেকে রাজবাড়ি যাওয়ার সড়কটি পাহাড় ধসে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে লামা উপজেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন দলে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন, লামা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জনাব তোফাজ্জল হোসেন এবং সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। উপজেলা প্রশাসন জানিয়েছে, ধস কবলিত এলাকা দ্রুত নিরাপদ করতে এবং সড়কটি যান চলাচলের উপযোগী করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে, বর্তমানে স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এই সড়ক দিয়ে চলাচলকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য কাজ চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।বান্দরবানে লামায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ, জনজীবন বিপর্যস্ত দৈনিক বাংলার লাল সবুজ পতাকা গত কয়েক দিনের প্রবল বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মার্মাপাড়া থেকে রাজবাড়ি যাওয়ার সড়কটি পাহাড় ধসে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে লামা উপজেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন দলে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন, লামা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জনাব তোফাজ্জল হোসেন এবং সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। উপজেলা প্রশাসন জানিয়েছে, ধস কবলিত এলাকা দ্রুত নিরাপদ করতে এবং সড়কটি যান চলাচলের উপযোগী করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে, বর্তমানে স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এই সড়ক দিয়ে চলাচলকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য কাজ চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com