1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ কথিত বিএনপি’র নেত্রী মনির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী  ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতি ইফতার সামগ্রী বিতরণ  সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- মিলন এমপি বাকলিয়ায় ভেজালবিরোধী অভিযান দেলোয়ার ফুডসহ ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল মুদ্রাসহ পেশাদার কারবারি র‌্যাবের জালে

বাঁশখালী-মইজ্জারটেক রুটে ভাড়া নৈরাজ্য; প্রশাসনের চার্ট অমান্য করে দ্বিগুণ ভাড়া আদায়ের মহোৎসব

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বাঁশখালী-মইজ্জারটেক রুটে ভাড়া নৈরাজ্য; প্রশাসনের চার্ট অমান্য করে দ্বিগুণ ভাড়া আদায়ের মহোৎসব

আনিছুর রহমান
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বাঁশখালী উপজেলা প্রশাসনের নির্ধারিত ভাড়ার তালিকা তোয়াক্কা না করেই মইজ্জারটেক-জলদি রুটে চলছে সিএনজি চালকদের চরম নৈরাজ্য। আজ শুক্রবার সকাল থেকেই মইজ্জারটেক থেকে জলদি পর্যন্ত জনপ্রতি ২০০ টাকা করে ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। সাধারণ যাত্রীরা প্রশাসনের নির্দেশনার কথা বললে চালকরা ঔদ্ধত্য দেখিয়ে বলছেন, “সরকারি নিয়ম খাওয়ার টাইম আমাদের নেই। ২২ শে জানুয়ারি বৃহস্পতিবার বিকাল থেকে আজ ২৩ জানুয়ারি ২০২৬ইং তারিখ পর্যন্ত বাঁশখালী মইজ্জারটেক রুটে যাত্রী সাধারণকে জিম্মি করে ভাড়া আদায় করে সিএনজি চালক।

সম্প্রতি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনস্বার্থে সিএনজি ভাড়া সুনির্দিষ্ট করে একটি চার্ট প্রদান করেন। কিন্তু সরেজমিনে দেখা গেছে, মইজ্জারটেক মোড়ে সেই চার্টের কোনো তোয়াক্কাই করছে না চালকরা। স্বাভাবিক ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা দাবি করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে।

গন্তব্যে পৌঁছাতে বাধ্য হওয়া যাত্রীরা জানান, ভাড়া নিয়ে প্রতিবাদ করলেই চালকরা সংঘবদ্ধ হয়ে যাত্রীদের সাথে দুর্ব্যবহার করছেন। এক ভুক্তভোগী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসন ভাড়া নির্ধারণ করে দিলেও মাঠে কোনো তদারকি নেই। চালকরা প্রকাশ্যে বলছে তারা কোনো নিয়ম মানে না। আমরা সাধারণ মানুষ কার কাছে যাব?

চালকদের এমন মন্তব্য “সরকারি নিয়ম দেখার সময় নেই”—সরাসরি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল বলে মনে করছেন সচেতন মহল। সাধারণ মানুষ এই নৈরাজ্য বন্ধে অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com