1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

গৌরীপুরেতে মাদকসহ ২কারবারী আটক র‍্যাব-১৪

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩৯২ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন ময়মনসিংহ টু কিশোরগঞ্জগামী পাকা রাস্তার ওপর একটি প্রাইভেটকার থেকে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

৫জুলাই, দুপুর ০২.৩০টায় গৌরীপুর থানাধীন রামগোপালপুর ইউনিয়নের শিবপুর নামক এলাকা হতে মোঃ জাফর হোসেন (৫৪) ও
সহযোগী মোঃ জলিল মিয়া(৪৫),কে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

আটককৃতের মোঃ জাফর হোসেন এর পিতা-মৃত আলম মিয়া, সাং-উপদিলামছি, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী ও পাশের সিটে বসে থাকা সহযোগী মোঃ জলিল মিয়া(৪৫), পিতা-তারা মিয়া, সাং-রাজাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া।

র‍্যাব সূত্রমতে, গত জুলাই র‍্যাব-১৪, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদে কিশোরগঞ্জ থেকে ০২ জন মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদ অধিনায়কের নির্দেশক্রমে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল দুপুর ০২.৩০টায় গৌরীপুর থানাধীন রামগোপালপুর ইউনিয়নের শিবপুর নামক এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় কিশোরগঞ্জ থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে প্রাইভেটকারের চালক মোঃ জাফর হোসেন (৫৪), পিতা-মৃত আলম মিয়া, সাং-উপদিলামছি, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী ও পাশের সিটে বসে থাকা সহযোগী মোঃ জলিল মিয়া(৪৫), পিতা-তারা মিয়া, সাং-রাজাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়ীয়াদ্বয় প্রাইভেটকার থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা প্রাইভেটকারে মাদকদ্রব্য গাঁজা রাখার কথা স্বীকার করে। পরবর্তীতে, আটককৃত মাদক ব্যবসায়ীদের দেখানো মতে, উক্ত প্রাইভেটকারের পিছনের সিটের পিছনে সু-কৌশলে রাখা ২২ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা, নগদ ১৪৫০/- টাকা ও আমেরিকান মুদ্রার ২০ (বিশ) ডলারের একটি নোট, মাদক ব্যবসায় ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন ও মাদক বহনের কাজে ব্যবহৃত সাদা রংয়ের ০১টি প্রাইভেটকার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাইভেটকার থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক মূল্য = ৩,৩৭,৫০০/-(তিন লক্ষ সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা।

জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় মামলা দায়ের ও আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন। তথ্য নিশ্চিত করেছেন মো: জাহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার
কোম্পানি কমান্ডার র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com