1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

দৈনিক ভোরের দর্পণের গাজীপুর জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মিলনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ভোরের দর্পণের গাজীপুর জেলা প্রতিনিধি মরহুম শেখ মঞ্জুর হোসেন মিলনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ১৭ ই আগষ্ট, আজকের এই দিনে কাপাশিয়া উপজেলায় নিউজ এর তথ্য সংগ্রহ করে বাড়িতে ফিরার সময় ঘাতক ড্রাম ট্রাকের চাপায় মঞ্জুর হোসেন মিলন নিহত হয়?

এ উপলক্ষে শনিবার (১৭ আগষ্ট ) দুপুরে গাজীপুর সিটি প্রেসক্লাব’র উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি রিমিন আক্তারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় মিলাদ মাহফিলে স্মৃতিচারণ করেন প্রথম আলোর গাজীপুর সংবাদদাতা মো. আল-আমিন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: আক্তার হোসেন, সহ-সভাপতি সাইফুল ইসলাম খান, সহ-সভাপতি বেলায়েত শেখ, সাংগঠনিক সম্পাদক মো: হাসান আলী, কোষাধ্যক্ষ আবুল হোসেন সবুজ, তথ্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান ভূঁইয়া, গাজীপুর পরিবেশ আন্দোলনের ( গাপা) সাধারণ সম্পাদক এবং প্রেসক্লাবের সদস্য মো. মেহেদী হাসান, নিহত সাংবাদিকের ছোট ভাই কামালসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মারকাযুল ফয়েজ আল ইসলাম গাজীপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি তাজুল ইসলাম ফয়েজী।

অনুষ্ঠানে শেখ মঞ্জুর হোসেন মিলনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন সাহসী সাংবাদিক ছিলেন মঞ্জুর হোসেন মিলন। মঞ্জুর হোসেন মিলনের মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শকে লালন করে জনকল্যাণমুখী সাংবাদিকতা করতে পারলে দেশের মানুষ উপকৃত হবে।

সিনিয়র এ সাংবাদিককে ড্রাম ট্রাক চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে তাঁর সহকর্মীরা বলেন, দিনের বেলা প্রকাশ্যে ড্রাম ট্রাকের চাকার নিচে ফেলে মিলনকে হত্যা করা করা হয়েছে। জাতির বিবেক, সমাজের দর্পন সাংবাদিক মিলন মানুষের দুঃখ দুর্দশা, সমাজের অসঙ্গতি তুলে ধরতেন৷ হত্যার শিকার হয়ে সেই সাংবাদিকের পরিবারকে আজ বিচার চাইতে হয়, যা সত্যিই নিন্দনীয়।

এ সময় সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। সকাল থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কোরআন পাঠ করা হয়৷

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নিহতের পরিবারের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com