1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

রাউজানে গোলাম আকবর খন্দোকারকে অবাঞ্চিত ঘোষণা বিএনপির বিক্ষোভ মিছিল

মো:ফরিদ সিক্রেট রিপোর্টার চট্টগ্রাম বিভাগ
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৪৬৫ বার পড়া হয়েছে

মো:ফরিদ
সিক্রেট রিপোর্টার
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামের মিরসরাইয়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দোকারের বিরুদ্ধে রাউজানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ১৭ আগস্ট শনিবার বিকালে রাউজান মুন্সিরঘাটাস্থ বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। গোলাম আকবর খোন্দকারকে আওয়ামীলীগের দালাল বলে স্লোগান ধরেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অতিক্রম করে উপজেলা সড়ক হয়ে রাউজান পৌরসভা কার্যালয়ের সামনে ঘুরে ফকির হাট বাজার হয়ে রাউজান থানা রোড প্রদক্ষিণ করে জলিল নগর চত্বরে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। তিনি বলেন, আমরা দালালমুক্ত রাউজান চাই। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকে অবাঞ্চিত ঘোষণা করে তিনি আরও বলেন, গোলাম আকবর খোন্দকারকে রাউজানের মাটিতে আসতে দেবো না। রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনা রাউজানে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদ বিন আমান রানা, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খান, যুবদল নেতা নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মির্জা, উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, যুবদল নেতা আনোয়ার হোসেন বাছলু, মোহাম্মদ সাজ্জাদ, মঞ্জুরুল আলম, আব্দুস শুক্কুর, নুরুল ইসলাম, হাসান বাহাদুর, আরিফুল ইসলাম, পারভেজ, নিজাম উদ্দিন সুজন, শাহ আলম, রিমন চৌধুরী বাপ্পা, আব্দুল খালেক, স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল ইসলাম, রহিম বাদশা, ছাত্রদল নেতা সুজন, ছোটন চৌধুরী, মোহাম্মদ রোমান, প্রবাসী নেতা রুবেল, জাবেদসহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবকদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রসঙ্গত, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট তার মিরসরাইস্থ গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন, এমন খবর ছিল বিএনপি নেতা-কর্মীদের কাছে। শনিবার দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করতে ওই বাড়ি যান গোলাম আকবর খন্দকার। এ খবর শুনে মিরসরাইয়ে বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com