1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

হত্যার পর হোটেলে লাশ ফেলে পালালো নারীসঙ্গী

মোহাম্মদ কায়সার রামু প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ কায়সার রামু প্রতিনিধি।

কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে সেলিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের ঝাউলা এলাকার আল-হেরার ৩২৫ নং কক্ষ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক কক্সবাজার ঈদগাঁও উপজেলার বাসিন্দা। হোটেল কর্তৃপক্ষ জানান, গতকাল শনিবার নিহত যুবকের সাথে স্ত্রীর পরিচয়ে ওই হোটেলে উঠেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান।

তিনি হোটেল কর্তৃপক্ষের বরাতে বলেন,গতকাল বিকেলে নিহত যুবক রহিমা বেগম নামক এক নারীকে স্ত্রীর পরিচয়ে ওই হোটেলে উঠেছিলেন।তারা চিকিৎসার জন্য কক্সবাজারে আসছিলেন এমন কথা জানান হোটেল কর্তৃপক্ষকে।

আজ বিকেল ৫টার দিকে হোটেল বয় রুম পরিষ্কার করতে গেলে দরজা খোলা মরদেহ বিছানায় পরে থাকতে দেখে চিৎকার দিলে সবাই এগিয়ে আসেন।পরে পুলিশকে খবর দেওয়া হয়। এর আগে স্ত্রী পরিচয় দেওয়া নারীটা পালিয়ে যায়।

ওসি আরো জানান, মরদেহে বিভিন্ন আঘাত ও ইনজেকশন চিহ্ন পাওয়া যায়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com