1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

বন্যার্তদের পাশে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩৬৯ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যক্তিগত অনুদান এবং নিজ উদ্যোগে পার্শ্ববর্তী রাস্তায় সাধারণ মানুষের নিকট হতে ত্রাণ সংগ্রহ করেন।
রবিবার (২৫ আগষ্ট) সকালে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম এর অন্যান্য শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তার লক্ষে নিজেরা নগদ অর্থ দান করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে রাস্তায় পথচারী ও সাধারণ মানুষের নিকট নগদ অর্থ চাওয়া হয়। এ সময় সবাই আন্তরিক ভঅবে স্বেচ্ছায় নগদ অর্থ প্রদান করেন।
এ সময় কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক নিলুফা শিরিন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফাজানা চৌধুরী, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফেরদৌসী বেগম, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জাফর আহমদ মোল্লা, সমাজ কর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. সারওয়ার জাহান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কাজী সালেহ উদ্দিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. তোফাজ্জল হোসেন খান, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক আসমাউল হোসনা, গারস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক আফরোজা খান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক গোলাম রসুল প্রসূখ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় কলেজের সবাইকে নিয়ে কিছু টাকার ব্যবস্থা করেছি। এ টাকা দিয়ে বন্যার্তদের জন্য শুকনো খাবার, কাপড়সহ নিত্য প্রয়োজণীয় জিনিসপত্র ক্রয় করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com