1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

কালীগঞ্জে জামাতে ইসলামীর মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জামাতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামাতে ইসলামীর আমীর মোহাম্মদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান তিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলম।
উপজেলা জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট মো. তাজুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা জামাতে ইসলামীর নায়েবে আমীর মো. খায়রুল হাসান, গাজীপুর জেলা মজলিসে শুরা সদস্য ও জেলা আইন বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান খান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।
মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামাতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব মো. আফতাব উদ্দিন, মাওলানা মো. বদিউজ্জামান, বক্তারপুর ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি মাওলানা মো. মজিবুর রহমান প্রমূখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড দেওপাড়া গ্রামের মো. আকবর আলীর ছেলে মো. জাকারিয়া হোসেন জুয়েল (২৮) ও উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামের মো. তাজুল ইসলাম এর ছেলে মো. দেলোয়ার হোসেন সিয়াম পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় শেষে নিহত দুই পরিবারের সদস্যদের মাঝে প্রত্যেককে দুই লাখ টাকা করে চার লাখ টাকার চেক প্রদান করেন। পরিশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের বিদেহী আতœার মাগফিরাত কামনা কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
এ সময় বাংলাদেশ জামাতে ইসলামী গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ ৬ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com