1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

বান্দরবান থানচিতে বিজিবির অভিযানে সন্দেহভাজন কেএনএফ সদস্য আটক

মোঃমোরশেদ আলম চৌধুরী স্টাফ রিপোর্টার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

মোঃমোরশেদ আলম চৌধুরী স্টাফ রিপোর্টার প্রতিনিধি

থানচিতে বিজিবির অভিযানে সন্দেহভাজন কেএনএফ সদস্য আটক

বান্দরবানের থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে রাম জা থাং পাতেং (৪০) নামে এক কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রাম জা থাং পাতেং থানচি ৩ নম্বর ওয়ার্ডের শাহজাহানপাড়া টিওবি এলাকার সাপখোবের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ এপ্রিল থানচি সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত কেএনএফের একজন তালিকাভুক্ত সদস্য থানচিতে বিজিবির শাহজাহান পাড়া এলাকায় অবস্থান করছে এমন খবর পাওয়া যায়। পরে থানচি বিওপির কমান্ডার নায়েব সুবেদার শাহ মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি ‘বি টাইপ’ টহল দল অভিযান চালিয়ে বসতঘরের খাটের নিচে লুকানো অবস্থায় রাম জা থাং পাতেংকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং অর্থলুটের ঘটায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে যৌথবাহিনীর অভিযানে ১১৬ জনকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com