1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

হাতিয়ায় ২৭৯ টি সিমকার্ড ও ৭৬ মোবাইল ফোনসহ নলছিরা ইউনিয়নের চেয়ারম্যান মুনছুর উল্লাহ শিবলীকে আটক করেছে নৌবাহিনী।

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রামের হাতিয়া এলাকায় সরকারি বরাদ্দের টাকা অভিনব কায়দায় দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ এর অভিযোগে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ৪ নং নলছিরা ইউনিয়নের চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট। ১১ সেপ্টেম্বর বুধবারে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।   আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৭৯ টি সিমকার্ডসহ ৭৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সকল ফোন এবং সিমকার্ডসমূহ ব্যবহার করে বিপুল অংকের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট একাউন্ট  এর মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া যায়। উল্লেখ্য,  প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা ও বয়স্ক  ভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে। যার বড় একটি অংশ এ সকল মোবাইল ও সিমকার্ড এর মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করা হতো।  পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মোবাইল ও সিমকার্ডসহ হাতিয়া থানায় হস্তান্তর করে নৌবাহিনী। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হাতিয়াসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে যৌথ বাহিনীর নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের কল্যাণে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com