1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

পটিয়ায় মামলাবাজ মান্নানের  বিরোদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন।

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম পটিয়ায় মামলাবাজ মান্নানের  বিরোদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন। তার হয়রানি
ভোগান্তি নির্যাতনে অতীষ্ঠ নিরীহ সাধারণ লোকজন।

১৭সেপ্টেম্বর (মঙ্গলবার) পটিয়া প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ করেন।

পটিয়া পৌর সদরের ৭নং ওয়ার্ড বাহুলী খানকা শরীফ এলাকার আবদুল মান্নান নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিরীহ লোককে হামলা করে ও মামলা দিয়ে হয়রানি নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। লোকজনের জায়গা দখল, জোর পূর্বক বাউন্ডারী ওয়াল নির্মাণ, ভাংচুর, গাছপালার ক্ষতিসাধন সহ আপন ভাই বোনের কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এ মান্নানের বিরুদ্ধে।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোঃ আলমগীর জানান তাদের বাড়ী উপজেলার কচুয়াই ইউনিয়নের পশ্চিম আজিমপুর গ্রামে। তার পিতা নন্না মিয়া ১৯৮৮ সালে আবদুল মান্নান এর বাড়ীর সামনে ৭ শতক জায়গা ক্রয় করে। সেখানে ভাড়া ঘর নির্মাণ করে বাসা ভাড়া দেয়। মান্নান উক্ত জায়গা ক্রয় করতে চাইলে নন্না মিয়া রাজী হয়নি। এতে ক্ষুদ্ধ হয়ে মান্নান ২০১১ সালে আ’লীগের ক্ষমতা ব্যবহার করে নন্না মিয়া পরিবারকে হামলা চালিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এতে মিথ্যা মামলা দিয়ে নন্না মিয়া’র পরিবারকে হয়রানি সহ ভাড়াটিয়াদের উচ্ছেদ করে। হামলা মামলার ভয়ে দীর্ঘদিন নীরব থাকার পর গত ১২ সেপ্টেম্বর আলমগীর সহ তাদের পরিবারের লোকজন উক্ত জায়গায় গৃহ নির্মাণ করতে গেলে মান্নান সন্ত্রাসী লোকজন নিয়ে তাদের উপর চড়াও হয়। বাউন্ডারী ওয়াল ভাংচুর সহ গাছপালার ক্ষতিসাধন করে। এব্যাপারে আলমগীর পটিয়া থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ শাহ্্জাহান চৌধুরীর সংশ্লিষ্ট না থাকলেও মান্নান শাহজাহান সহ নন্না পরিবারের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দেয় এবং মিডিয়ায় শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। মান্নানের বোন রাবেয়া বেগম জানায় পৈত্রিক জায়গা বিক্রয়ের জন্য মান্নান ভাই বোন থেকে পাওয়ার নিয়ে  জায়গা বিক্রয় করে কোটি টাকা আত্মসাত করে। এব্যাপারে প্রতিবাদ করলে রাবেয়া বেগম ও তার স্বামীকে ৮টি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে। এমনকি মান্নানের বিরুদ্ধে মান্নানের মা বাদী হয়ে মামলা দায়ের করে। বর্তমানে মান্নান ভাই বোনদের মামলার ভয় দেখিয়ে সম্পত্তি সহ কোটি টাকা আত্মসাত করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর, রাবেয়া বেগম, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com