1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

চট্টগ্রাম পোর্ট এজেন্টস্ ষ্টিভিডোরস্ এন্ড কন্ট্রাক্টরস্ এমপ্লয়িজ ইউনিয়ন অফিস ভাঙচুরের প্রতিবাদ ও মানববন্ধন।।

আবদুল কাদের চট্টগ্রাম
  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

আবদুল কাদের

চট্টগ্রাম পোর্ট এজেন্টস্ ষ্টিভিডোরস্ এন্ড কন্ট্রাক্টরস্ এমপ্লয়িজ ইউনিয়ন এর কার্যালয়ে একদল দুর্বৃত্তের হামলা ও লুটপাটের অভিযোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ । রবিবার বিকাল ৩ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়, উক্ত মানববন্ধনে বন্দর শ্রমিক নেতারা ওনাদের বক্তব্য বলেন বিগত দিনগুলি ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসরা সিন্ডিকেট করে চট্টগ্রাম বন্দরকে জিম্মি করে রেখেছে। তারা সঠিক আইডি কার্ড সম্বলিত বন্দর শ্রমিকদের বন্ধরের কোন কার্যক্রমের সাথে সম্প্রীক্ত না করে বাহিরাগত ভুয়া আইডি কার্ড সম্বলিত লোক এনে বন্দরের কার্যক্রম পরিচালনা করে, এ নিয়ে আমরা যদি প্রতিবাদ করতে যাই আমাদের শ্রমিকদেরকে নানান ধরনের মামলা হামলার হুমকি দেয়। তাই আজ এর প্রতিবাদ করার সময় এসেছে এসব মাফিয়া এবং সিন্ডিকেট থেকে চট্টগ্রাম বন্দরকে মুক্ত করতে হবে, শ্রমিক নেতারা আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসরা রুপ পালটিয়ে এখন বিএনপি জামাতের নাম ভাঙ্গিয়ে নগরীর বন্দর থানা ফকির হাট এলাকায় অবস্থিত কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটায়। শ্রমিকদের পূর্বঘোষিত একটি মিটিংয়ে অতর্কিত ১৫ থেকে ১৬ জন লোক জোরপূর্বক ঢুকে হামলা চালায়। হামলায় দুর্বৃত্তরা শ্রমিক-কর্মচারীদের মারধরসহ চেয়ার-টেবিল ভাঙচুর ও আসবাবপত্র লুটপাট করে। একটি কক্ষে ইউনিয়ন এর সভাপতি ও সাধারণ সম্পাদককে জিম্মি করে মূল্যবান কাগজপত্র ও নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয়। রুপ পালটানো সুবিধাবাদী বন্দর শ্রমিক-কর্মচারী লীগের নেতা খোঁড়া নাছের এর অনুসারী হাসান ওরফে রুবেল এ হামলার নেতৃত্ব দেন বলে ইউনিয়নের নেতারা জানান। খোঁড়া নাছের ও রুবেল এখন রুপ পাল্টাচ্ছে। তারা ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগী বন্দর লুটপাটকারী ও লীগ নেতাদের একান্ত দোসর । রাজনৈতিক দল পরিবর্তনের সুযোগে বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে বন্দর সিবিএ ইউনিয়নগুলো দখলের পাঁয়তারা করছে এ মানুষ নামক অমানুষটা । এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সভাপতি ফেরদৌস আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহাজন, ও সেলিম খান। সকলের একটাই দাবী, একটাই চাওয়া, মাফিয়া ও সিন্ডিকেট মুক্ত বন্দর চাই শ্রমিকের ন্যায্য অধিকার চাই। বন্দর ষ্টিভিডোরস্ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর কার্যকরী সভাপতি মোঃ রশিদ আহম্মদ বলেন, এটি আমাদের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন, ১৯৬২ সাল থেকে আজ পর্যন্ত এ ধরনের জুলুম অত্যাচারের কখনোই সম্মুখীন হই নাই। আমরা শান্তিপ্রিয় স্টিভিডোরিং কর্মচারী হিসাবে যথেষ্ট পরিচিতি আছে। আমরা বিগত ১৫ বছর যাবত ফ্যাসিজমের অত্যাচার আর বৈষম্যের শিকার হয়েছি। এখন আবারও নতুন করে আমাদের ওপর জুলুমবাজদের তাণ্ডব শুরু হয়েছে। খোঁড়া নাছের ও হাসান ওরফে রুবেল আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসর। তারা এখন রুপ পালটিয়ে সাধারণ জনগণের দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন অপকর্ম তথা চাঁদাবাজি ও দখল দারিত্ব করে বেড়াচ্ছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও সংশ্লিষ্ট প্রশাসনকে এ দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনআনুক ব্যাবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com