1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

কাউন্সিলরবিহীন চসিকের ১৪ ওয়ার্ডের দায়িত্বে ৩ কর্মকর্তা

মোহাম্মদ মাসুদ
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

কাউন্সিলরবিহীন (চসিক) এর ১৪ ওয়ার্ডে কাউন্সিলরের অনুপস্থিতির সময়ে জন্ম- মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ তদারকির জন্য তিন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জুলাই) রাতে চসিকের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। মূলত কাউন্সিলররা অনুপস্থিত থাকাকালে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধক’ হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়োগপ্রাপ্ত তিন কর্মকর্তা। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসগুলোর স্টাফদের হাজিরা, বেতন—বোনাসসহ বিভিন্ন বিষয় তদারকি করবেন।

এর মধ্যে চসিকের ৭, ৯, ১১,১৩ এবং ২৬ নম্বর ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব পেয়েছেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। চসিকের ৪,৬,১৮ এবং ১৯ নং ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন চসিকের আঞ্চলিক কর্মকর্তা শাহরীন ফেরদৌসী এবং ১৫,২১,২৩,২৫ ও ৩৮ নং ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন সংস্থাটির আঞ্চলিক কর্মকর্তা রক্তিম চৌধুরী।

এর আগে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী। আর ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের সবাই আওয়ামী লীগ সমর্থক।

গত ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রাম সিটির সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িসহ সিটি কর্পোরেশনের অন্তত ২০টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়। পরে চসিকের অনেক ওয়ার্ড কাউন্সিলর আত্মগোপনে চলে যান। এতে বিঘ্ন ঘটে নাগরিক সেবায়। মূলত নাগরিক সেবা স্বাভাবিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন সূত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com