1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

গুনীদের যথাযথ কদর করলেই তো গুনীজন সৃষ্টি হবে-গিয়াস কাদের চৌধুরী

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

উপজেলার মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন মোহাম্মদপুর স্কুল একটি প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এই বিদ্যালয় থেকে অনেক গুনীজন সৃষ্টি হয়েছে, গুনীদের যথাযথ কদর করলেই তো গুনীজন সৃষ্টি হবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজকে আরও সুন্দর, সমৃদ্ধ এবং শিক্ষার মানোন্নয়নে পাশে থাকাবো ইনশাআল্লাহ।  ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, সদস্য সচিব ফিরোজ মেম্বার , রাউজান পৌরসভা বিএনপির আহ্বায়ক আবু জাফর চৌধুরী, উত্তর জেলার যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, গুন্নু মেম্বার, রাউজান থানার ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মন্নান মনি , উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল, রাউজান পৌরসভার ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক, উত্তর জেলার যুবদলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন, জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, মোহাম্মদ সোহেল, যুবনেতা শাহনেওয়াজ। বিদায়ী সংবর্ধিত শিক্ষকরা হলেন, অনিল কৃষ্ণ দাশ, কাজী মাওলানা আবদুস সালাম, নাজিমুল হোসাইন, আবদুল খালেক, ফিরোজ আহমেদ চৌধুরী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান, মাস্টার আবুল কালাম আজাদ, মাস্টার শাহ আলম, মাস্টার ফিরোজ, মোহাম্মদ রবিউল হোসেন, যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ, সেকান্দর মিয়া হিরো, কাজী বাদশা, সৈয়দ মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ সম্রাট, মোহাম্মদ হাসান, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ আবু আব্দুল্লাহ চৌধুরী ছোটন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাইকেল, মোহাম্মদ রাসেল চৌধুরী, মোহাম্মদ রকি, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ  মোনাফ, যুবনেতা এমরান উদ্দিন, ছাত্রনেতা শুভ, মোহাম্মদ নাছির প্রমূখ। এছাড়াও এসময় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com