1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

রাউজান আধারমানিকে মুনিরীয়া যুব তবলীগের ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তব্য রাখছেন মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী

আবদুল কাদের চট্টগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮১ বার পড়া হয়েছে

আবদুল কাদের চট্টগ্রাম

চট্টগ্রাম রাউজান আধারমানিকে মুনিরীয়া যুব তবলীগের ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত তরিক্বতের অনুশীলনের মধ্যে নিহিত রয়েছে শান্তি প্রতিষ্ঠার মূল্যবোধ। -মাননীয় মোর্শেদে আজম (মা:জি:আ) তরুণ ও যুবকরাই হচ্ছে দেশের সম্পদ। তারা যদি আল্লাহ ও রাসূল (দ.) এর প্রদর্শিত পথে ও মতে জীবন গড়ে তাতে বদলে যাবে সমাজ, সমুন্নত থাকবে সামাজিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন। এ চিন্তাকে সামনে রেখে যুব সমাজের প্রতি ঐতিহাসিক আহ্বান করেছেন খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)- “হে যুবক নামাজ পড়, রোজা রাখো, নবী করিম (দ.) এর উপর দরুদ পড় মাতৃভূমি শান্ত করো।” এ আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ যুবক ফিরে আসছে আল্লাহ ও রাসূল (দ.) এর পথে। সুন্নাতে মোস্তফার অনুশীলন ও নবীজির সুমহান আদর্শে জীবন গঠন করছে। দেশের যুবসমাজকে হেদায়তের পথে পরিচালিত করে আদর্শ দেশ ও জাতি গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন । গতকাল (শুক্রবার) বাদে আসর হতে চট্টগ্রাম রাউজান উত্তর গুজরা আধার মানিক আয়শা বিবির বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, ২০৩ নং আয়শা বিবির বাড়ী শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন। এ মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী,মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com