1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস মোঃ মুক্তাদির হোসেন।

মোঃ মুক্তাদির হোসেন। বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬৫ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। বিশেষ প্রতিনিধি।

গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) ও ইসলামী ছাত্রসেনা উপজেলার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য পবিত্র জসনে জুলুস অনুষ্টিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে আসা শত শত সুন্নী জনতা স্থাণীয় সোমবাজার ঈদগাহ্ মাঠে উপস্থিত হয়। পরে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদী, আলহাজ্ব দেওয়ান শফিউদ্দিন আহমাদ, মো. মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য জশনে জুলুছ উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সোমবাজার কেন্দ্রীয় ঈদগাহ্ জামে মসজিদে “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সভাপতি আবু তাহের খান মো. আলমগীর, সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা এএইচএম কাওছার আলম, শাজাহানপুর রেলওয়ে হাফিজীয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা মুফতি মো. মাকসুদুল হাসান, বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আওলাদ হোসেন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শায়ের মো. আনিছুর রহমান, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ জেলা আহবায়ক শাকিল আহমেদ দরাই, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) উপজেলা সভাপতি মাহমুদ হাসান, ইসলামী ছাত্রসেনা উপজেলা সভাপতি ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক তানবীর হাসান প্রমূখ। বক্তাগণ বলেন, প্রায় দেড় হাজার বছর আগে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুভ আগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দরবার শরীফের আশেকান, ভক্ত ও মুরিদান সহ সুন্নী মতাদর্শের তরিকত পন্থী শত শত সুন্নী জনতা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com