1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই আল কোজ শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল ও কাউন্সিল

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

মোহাম্মদ আরমান চৌধুরী
ইউ এ ই প্রতিনিধি

গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই আল কোজ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল ও সংগঠনের দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর ) দুবাই আল কোজের একটি হলে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব শফিউল আলম এর সভাপতিত্বে মোহাম্মদ হানিফ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ইউএই শাখার সাধারণ সম্পাদক কাজী ওমর গনি। প্রধান ওয়ায়েজিন ছিলেন মাওলানা ফজলুল কবির চৌধুরী। পবিত্র মিলাদুন্নবী (সা:) এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল গফুর নোমানী, হাজী মোহাম্মদ ইয়াকুব, মাওলানা মোবারক, কাজী মোহাম্মদ আলী, আতাউর রহমান, মোঃ মহিউদ্দিন, আলহাজ্ব আব্দুল জব্বার, জাহাঙ্গীর আলম,সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, মোঃ রাসেল মিয়া চৌধুরী, আব্দুস শুক্কুর, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ খোকন, মোহাম্মদ সাহেব, কাজী মোহাম্মদ আরিফ সহ অনেকে। মাহফিলে বক্তারা বলেন,আল্লাহ ও রাসুলের নির্দেশমতো চলতে পারলে দুনিয়া ও আখেরাতে শান্তি। তাই ব্যক্তি জীবনে রাসূল (সাঃ) এর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান ।
আলোচনা শেষে মোহাম্মদ হানিফ শিকদারকে সভাপতি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ারকে সাংগঠনিক সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট দুবাই গাউছিয়া কমিটি বাংলাদেশ আল কোজ শাখা গঠন করা হয়। অনুষ্ঠানে মিলাদ কিয়াম শেষে মোনাজাতে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
——-
গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই আল কোজ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিলে অতিথিবৃন্দ ছবি :
—–

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com