1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ

নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ও শিক্ষক এম এ ফয়েজ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এম,দিদারুল আলম রাউজান প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

এম,দিদারুল আলম রাউজান প্রতিনিধি

রাউজান উপজেলার নোয়াপাড়ায় শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস ও অবসর জনিত শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টায় নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় হল মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠান এবং বেলা ২টায় শিক্ষক এম এ ফয়েজ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রধান শিক্ষক মো. জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. খবির উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শরীরচর্চা শিক্ষক মো. জব্দুল হক, মাওলানা আলাউদ্দিন আল কাদেরী। অন্যান্যদের মধ্যে শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন, সিরাজুল মুনীর, বাবলু দাশ, শিক্ষিকা লক্ষ্মী রানী বৈদ্য, আইরিন দিলরুবা, দশম শ্রেণির শিক্ষার্থী উম্মে তাহেরা শাফলা, নাহিদা আক্তার, সাফিয়া সুলতানা এবং অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক মো. জানে আলম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, শিক্ষক এম এ ফয়েজ এর সুদীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতায় কোনো ধরনের স্পট নেই। তিনি সকল শিক্ষার্থীর নিকট প্রিয় ও একজন আর্দশবান শিক্ষক। পরিশেষে বিদায়ী শিক্ষকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com